আর্ন্তজাতিক জলসীমানায় পাহাড়া দেয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ  - প্রতীকী ছবি

ছবির উৎস, Getty

ছবির ক্যাপশান, আর্ন্তজাতিক জলসীমানায় ভারত ও পাকিস্তানের জাহাজের সংঘর্ষ – প্রতীকী ছবি

Published

পড়ার সময়: ৫ মিনিট

আরব সাগরে ভারত আর পাকিস্তানের নৌবাহিনীর জাহাজে সংঘর্ষের পরে দুই দেশই অপরের শীর্ষ কূটনীতিককে ডেকে পাঠিয়েছে।

গত মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর রাতে আর্ন্তজাতিক সমুদ্রসীমা পাহারা দেওয়ার সময় ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে দাবি করে ভারতীয় পররাষ্ট্র মণত্রণালয়। তবে কোথায়, কী ধরনের জাহাজের মধ্যে এই সংঘর্ষ হয়েছে তা তাদের বিবৃতি থেকে স্পষ্ট নয়।

এই ঘটনার পর ভারত দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের সর্বোচ্চ কূটনীতিবিদকে তলব করে।

অন্যদিকে পাকিস্তানের অভিযোগ, তাদের নৌবাহিনীর ‘সি স্পার্ক ২৬’ মহড়া চলাকালে একটি ভারতীয় জাহাজ পাকিস্তানি একটি জাহাজের অত্যন্ত কাছাকাছি চলে আসে এবং আক্রমণাত্মকভাবে অগ্রসর হয়, যার ফলে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ ঘটে।

ভারতীয় জাহাজ ‘উসকানিমূলক ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ড’ চালিয়েছে বলে অভিযোগ করে ইসলামাবাদ। তারাও এই ঘটনার ব্যাখ্যা চেয়ে ইসলামাবাদে নিযুক্ত ভারতের শীর্ষ কূটনীতিবিদকে ডেকে পাঠায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *