ডলার

ছবির উৎস, SimpleImages via Getty Images

ছবির ক্যাপশান, সুদের হার বৃদ্ধির ফলে ব্যাংক ঋণের খরচ আরও বাড়বে

তিন বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ব্যাংক সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির লাগান টানার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’।

আগামীতে সুদের হার আরও বাড়ানো হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাংক সুদের হার কমানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তার বিরোধিতা সত্ত্বেও ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারকরা সর্বসম্মতিক্রমে সুদের হার ৩.৫-৩.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৭৫-৪ শতাংশ পর্যন্ত নির্ধারণ করেছেন।

“মূল্যস্ফীতি এখন অনেক বেশি এবং লম্বা সময় ধরেই সেটা লক্ষ্য করা যাচ্ছে,” বলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ।

মূল্যস্ফীতির চাপ কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, এই সিদ্ধান্তটি অত্যন্ত ‘বিচক্ষণ’ এবং ‘দায়িত্বশীল’ একটি পদক্ষেপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *