ইয়াবা ব্যবসায়ীকে আটকের পর কয়েক দফায় গায়ের জার্সি পরিবর্তন করে ছবি পাঠানো হয় গণমাধ্যমের কাছে

ছবির উৎস, BMP

ছবির ক্যাপশান, আটকের পর কয়েক দফায় ওই ব্যক্তির গায়ের জার্সি পরিবর্তন করে ছবি পাঠানো হয় গণমাধ্যমের কাছে

Published

পড়ার সময়: ৪ মিনিট

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ সোমবার একজনকে আটক করেছিল পুলিশ। যে ব্যক্তিকে আটক করা হয়েছিল তিনি ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। গ্রেফতারের সময়ে তার গায়েও ছিল আর্জেন্টিনার জার্সি।

আটকের পর পুলিশ ইয়াবা সামনে রেখে ওই ব্যক্তির ছবিও তোলে। কিন্তু সেই ছবি যখন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং থেকে সরবারহ করা হয় তখন বদলে যায় জার্সি।

অভিযোগ ওঠে, ইয়াবাসহ আটক ওই যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বদলে দিয়েছে পুলিশ।

অবশ্যই এই অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ।

তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন, যাকে আটক করা হয়েছিল তিনি আর্জেন্টাইন সমর্থক। তার গায়ে আর্জেন্টির ফুটবল দলের জার্সিও ছিল। তবে একজন পুলিশের কর্মকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার গায়ে ব্রাজিল ফুটবল দলের জার্সি পড়িয়ে সেই ছবি মিডিয়া উইংয়ে সরবারহ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *