ফেয়ারস্কয়ারের মতে, ফিফা পিস প্রাইজ চালুর প্রক্রিয়ায় মাত্র ১০ জন ব্যক্তি জড়িত ছিলেন এবং সিদ্ধান্তটি ফিফা কাউন্সিল নেয়নি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ফেয়ারস্কয়ারের মতে, ফিফা পিস প্রাইজ চালুর প্রক্রিয়ায় মাত্র ১০ জন ব্যক্তি জড়িত ছিলেন এবং সিদ্ধান্তটি ফিফা কাউন্সিল নেয়নি।

টানা ১০ বছর ধরে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছর তিনি আবারও এই পদে নির্বাচনে অংশ নেবেন।

ফিফা পিস প্রাইজ, বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে শুরু করে ক্লাব বিশ্বকাপ – ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার নানা সিদ্ধান্তই বিতর্কের জন্ম দিয়েছে।

তবে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের শেষ ষোলোর ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার এই নজিরবিহীন সিদ্ধান্তই কি শেষ পর্যন্ত জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থানকে নড়বড়ে করে তুলবে?

মার্কিন যুক্তরাষ্ট্র, যারা এবার বিশ্বকাপের সহ-আয়োজক, তাদের হয়ে এখন পর্যন্ত তিনটি গোল করে দলের সবচেয়ে উজ্জ্বল খেলোয়াড় বালোগান। কিন্তু তিনি লাল কার্ড পেয়েছিলেন।

তবে ফিফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় লাল কার্ড পেয়েও তিনি পরের ম্যাচে খেলতে পারবেন। অথচ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, লাল কার্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগই নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *