শিংওয়ালা ভাইকিং হেলমেট পরা আর্লিং হালান্ড

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হালান্ড প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে নেতৃত্ব দিয়েছেন

    • Author, দারিও ব্রুকস
    • Role, বিবিসি নিউজ মুনদো
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

১৯৯৮ সালে নরওয়ে যখন শেষবার বিশ্বকাপে অংশ নিয়েছিল, তখন আর্লিং হালান্ডের জন্মও হয়নি।

তবে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের নেতৃত্বে নর্ডিক দলটি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে তার জোড়া গোলে বিদায় করে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বাস্তবে, ১.৯৪ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি) উচ্চতার এই ‘অ্যান্ড্রয়েড’ সাতটি গোল করে চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে আছেন, যে তালিকায় তার সঙ্গে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

কয়েকদিন আগে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করার পর হাসতে হাসতে হালান্ড বলেছিলেন, “আমি জানি না, আমার মনে হয় গোল করাই আমার বিশেষত্ব।”

প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে নরওয়ে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে, তবে শনিবার ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছাতে পারলে তারা আরও বড় অর্জন নিজেদের ঝুলিতে ভরতে পারবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *