এশিয়ার দরবারের ভারতের প্রতিনিধি। প্রথমবার এসিএল টু’র ম্যাচ খেলতে নেমে ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। মাসদুয়েক আগে বিশ্বকাপ খেলে আসা ফুটবলারদের বিরুদ্ধে দুরন্ত লড়াই মহম্মদ রশিদ-আনোয়ার আলিদের। লাল-হলুদের সেই আপ্রাণ চেষ্টার সামনে আটকে গেল নোয়াল জর্ডনে আল হুসেন। প্রথম একাদশের একাধিক তারকা ছাড়াই এসিএল টু’তে নিজেদের প্রথম ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল। ঝুলিতে এল এসিএলের প্রথম পয়েন্ট।

গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দুরন্ত ছুটছে ইস্টবেঙ্গল। এসিএল-টু প্রিলিমিনারি রাউন্ডে আল আরবিকে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বে উঠে এসেছে। প্রথম ম্যাচটিই লাল-হলুদকে খেলতে হল বিদেশের মাটিতে। এদিন প্রথম একাদশে ছিলেন বঙ্গসন্তান সন্দীপ মাণ্ডি। চোট সত্ত্বেও মাঠে নেমে পড়েন অধিনায়ক রশিদ। দলের সঙ্গে যেতে পারেননি বরিস সিং, ক্রিস ইকোনমেডিসের মতো ফুটবলার। ছিল না বিদেশি স্ট্রাইকারও। তবে কোচ আন্তোনিও লোপেজ হাবাসের মগজাস্ত্রে ভরসা রেখে মাঠে নেমে পড়ে লাল-হলুদ।

নেপালে হড়পা বানে নিহতদের শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ম্যাচ। সদ্য বিশ্বকাপ খেলে আসা ইয়াজিদ আবুলায়লা, সালিম ওবেদ এবং মাহমুদ আল মারদি এদিন ছিলেন আল হুসেনের প্রথম একাদশে। এঁদের মধ্যে মাহমুদ খেলেছেন আর্জেন্টিনার বিরুদ্ধেও। ম্যাচের শুরু থেকে খানিকটা ইস্টবেঙ্গলেরই দাপট ছিল। ১০ মিনিটের মাথায় লাল-হলুদকে এগিয়ে দেন দানি রামিরেজ। প্রথমার্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন গোলকিপার প্রভসুখন সিং গিল।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *