মিশরের কোচের অভিযোগ, রেফারির সিদ্ধান্তের কারণেই ম্যাচ হারতে হয়েছে তাদের

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, মিশরের কোচের অভিযোগ, রেফারির সিদ্ধান্তের কারণেই ম্যাচ হারতে হয়েছে তাদের

“আজকের খেলায় সম্মান বা ফেয়ার প্লে কোনোটাই ছিল না।”

মিশরের কোচ হোসাম হাসান পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে নিজের ক্ষোভ প্রকাশ করার সময় বারবার একটি বিষয়ের ওপরই জোর দিচ্ছিলেন – যে তার দলের সাথে অন্যায় করা হয়েছে।

“আমরা আজ সবকিছুতে সেরা ছিলাম। কিন্তু ফলাফল…কিছু বিষয় খেলার ফলকে প্রভাবিত করেছে, মাঠের বাইরে এবং মাঠের ভেতরে।”

মিশরের কোচের অভিযোগ, খেলার আগে আর্জেন্টিনা দল রেফারির ওপর চাপ প্রয়োগ করার ফলে ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে গিয়েছে।

হোসাম হাসান ছাড়াও মিশরের খেলোয়াড়দের অনেকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একই অভিযোগ তোলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *