যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের রকেটে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ (২০২৫ সালের অগাস্টের ছবি)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের রকেটে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ (২০২৫ সালের অগাস্টের ছবি)

মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে তারা পৃথিবীর কক্ষপথে একটি মহাকাশ অস্ত্র মোতায়েন করেছে। এই প্রথমবার দেশটি প্রকাশ্যে এ ধরনের আক্রমণাত্মক সক্ষমতার কথা স্বীকার করেছে।

মার্কিন বিমান বাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক বলেছেন, কক্ষপথে থাকা এই অস্ত্রটি শত্রুপক্ষের বৈরী কর্মকাণ্ড থেকে মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখতে প্রয়োজন।

সোমবার এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে মেইঙ্ক বলেন, পরিবর্তিত হুমকির মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে তিনি অস্ত্রটির সক্ষমতা বা কখন এটি কক্ষপথে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ নেতারা এর আগে বলেছেন, তারা মহাকাশে সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছেন। তাদের দাবি, ভবিষ্যৎ কোনো সংঘাতে মার্কিন স্যাটেলাইটে হামলা ও সেগুলোর কার্যক্রম বিঘ্নিত করার উপায় বের করতে রাশিয়া ও চীনের কর্মসূচি রয়েছে।

স্পেস ফোর্সের নামফলক

ছবির উৎস, Getty Images

চীন মঙ্গলবার প্রতিক্রিয়ায় মহাকাশে “অস্ত্র প্রতিযোগিতা” বিষয়ে সতর্ক করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *