ছবির উৎস, Donald Trump
হোয়াইট হাউজ করেসপনডেন্টস
ডিনারে গুলি চালানোর জন্য অভিযুক্ত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন বলে মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেসের
দক্ষিণপশ্চিম শহরতলী টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সী এই ব্যক্তি।
বিবিসির সহযোগী প্রতিষ্ঠান
সিবিএস নিউজ জানিয়েছে, অ্যালেন
নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক শেষ
করার পর টরেন্সে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, যেই ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজ চলছিল,
অ্যালেন সেখানে একজন অতিথি হিসেবে ছিলেন। তার কাছে বন্দুক ও ছুরিসহ একাধিক
অস্ত্র ছিল।
গুলির এই ঘটনার পর অ্যালেন
এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে
আনুষ্ঠানিকভাবে সোমবার আদালতে অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
