অর্থবছরের সময়কাল পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অর্থবছরের সময়কাল পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ

গত প্রায় ৫৫ বছর ধরে বাংলাদেশের আর্থিক হিসাবনিকাশ এর বছর শুরু হয় পহেলা জুলাই আর শেষ হয় ৩০শে জুন। সেভাবেই বাজেট প্রণয়ন থেকে শুরু করে সরকারি আয়-ব্যয়, ব্যাংকিং ব্যবস্থা বা আর্থিক সব হিসাব করা হয়।

দীর্ঘ প্রায় ৫৫ বছর ধরে চলে আসা এই ধারায় এবার পরিবর্তন আনছে সরকার।

সম্প্রতি পহেলা জুলাইয়ের পরিবর্তে পহেলা এপ্রিল থেকে নতুন অর্থবছর শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। অর্থাৎ অর্থবছর শেষ হবে ৩১শে মার্চ।

এই সিদ্ধান্ত ২০২৮-২৯ অর্থবছর থেকে কার্যকর করার কথা জানানো হয়েছে।

অর্থবছরের সময়কাল পরিবর্তনের এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *