ভোট দেওয়ার পরে সেলফি তোলার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন

ছবির উৎস, Chief Electoral Officer West Bengal /Facebook

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথমদফা ভোট গ্রহণে নারী ভোটারদের হার পুরুষদের তুলনায় বেশি

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটে নারীদের ভোটের হার পুরুষদের ছাপিয়ে গেছে। ২৩শে এপ্রিল সন্ধ্যায় ভারতের নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রথম দফা ভোট গ্রহণে ভোটের হার ছিল ৯১.৭৮ শতাংশ।

প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবির তথ্য অনুযায়ী, এতে পুরুষ ভোটারদের হার ছিল ৯০.৯২%, নারী ভোটারদের হার ৯২.৬৯% এবং তৃতীয় লিঙ্গের ভোটারদের হার ছিল ৫৬.৭৯%। নির্বাচন কমিশনের তরফে মোট ভোটের সংখ্যা এবং লিঙ্গভিত্তিক ভোটদান সংক্রান্ত অন্য কোনো তথ্য এখনো পাওয়া যায় নি।

তৃণমূল কংগ্রেস এবং বিজেপি- দুই দলই রাজ্যে রেকর্ড সংখ্যক ভোট দান এবং সেখানে নারীদের ভোটের অংশীদারিত্বকে ‘ইতিবাচক’ বলে মনে করছে। এই নিয়ে দু’দলের যুক্তি এবং ব্যাখ্যা ভিন্ন হলেও তাদের দাবি মোটের উপর এক। পশ্চিমবঙ্গের ভোটাররা, বিশেষত নারীরা না কি তাদের পক্ষেই ভোট দিয়েছেন।

তবে এক্ষেত্রে মনে রাখা দরকার রাজ্যে আরো একদফা ভোট গ্রহণ বাকি আছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ ১৪২টা কেন্দ্রে আগামী ২৯শে এপ্রিল ভোট গ্রহণ করা হবে। ফল ঘোষণা হওয়ার কথা চৌঠা মে।

পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতিতে নারী ভোটাররা যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তা বলার অপেক্ষা রাখে না। রাজনীতিবিদ থেকে বিশেষজ্ঞ সকলেই এই বিষয়ে এক মত যে নারী এবং মুসলিম ভোটব্যাংক জেতার ক্ষেত্রে ‘নির্ধারক ভূমিকা’ পালন করতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *