২০শে জুন ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডের স্ট্যানফোর্ড স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ গ্রুপ 'বি'-এর ব্রাজিল বনাম রাশিয়ার ম্যাচ চলাকালীন ব্রাজিলের পতাকা আঁকা মুখে একজন ব্রাজিল ভক্ত। ম্যাচটিতে ব্রাজিল ২-০ ব্যবধানে জয়ী হয়।

ছবির উৎস, Michael Kunkel/Bongarts/Getty Images

Published

পড়ার সময়: ১০ মিনিট

যুক্তরাষ্ট্রে যখন প্রথমবার ফিফা বিশ্বকাপের আসর বসে ১৯৯৪ সালে, সেইবার ব্রাজিল ২৪ বছর পর বিশ্বকাপ জেতে। আর কিছুদিন পর শুরু হতে যাওয়া ২০২৬ সালের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এবার অবশ্য সহ-আয়োজক কানাডা ও মেক্সিকো। আর এবারও ব্রাজিল বিশ্বকাপে আসছে ঠিক ২৪ বছর শিরোপা শূন্য থাকার পর। তবে, যুক্তরাষ্ট্র কি ব্রাজিলের জন্য আবার সৌভাগ্য বয়ে আনবে?

বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সফলতম দল ব্রাজিল। এই পর্যন্ত দলটি পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২) বিশ্বকাপ জিতেছে এবং ১৯৭০ সালে তৃতীয়বার জয়ের পর আজীবনের জন্য বিশ্বকাপের প্রথম ট্রফি জুলে রিমে ট্রফিটি নিজেদের করে নিয়েছে।

অথচ দলটি সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল সেই ২০০২ সালে।

সে বছর জাপানের ইয়োকোহামায় রোনালদো যখন জার্মানির বিপক্ষে দুটো গোল করে বিশ্বকাপ ট্রফি তুলে ধরলেন, পুরো ব্রাজিল রাস্তায় নেমে এসেছিল।

জোগো বনিতা বা সুন্দর ফুটবলের জন্য বিখ্যাত, ব্রাজিলের দুনিয়াব্যাপী সমর্থকেরা সেইদিন থেকে একটি পর্তুগিজ শব্দ জপে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। হেক্সা, অর্থাৎ ছয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *