বঙ্গভবন, বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন

ছবির উৎস, BSS

ছবির ক্যাপশান, বঙ্গভবন, বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন

“সংসদীয় গণতন্ত্রে সেটি ছিল প্রথম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনের দিন ভোটগ্রহণ শুরুর ঠিক আগেই জাতীয় সংসদের সংসদের অধিবেশন কক্ষে একসাথে ঢুকলো আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সাজেদা চৌধুরীসহ অনেকেই। প্রকাশ্যে ভোট আয়োজন নিয়ে তুমুল প্রতিবাদ করছিলেন তারা। চিৎকার করে বলছিলেন ‘শেইম, শেইম’।”

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমন অভিজ্ঞতার কথা বিবিসি বাংলাকে বলছিলেন সাবেক নির্বাচন কর্মকর্তা এবং ওই নির্বাচনের পোলিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ।

১৯৯১ সালে বাংলাদেশ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার পর ওই বছরই অনুষ্ঠিত হয়েছিল প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।

নব্বইয়ের গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয় বাংলাদেশে। ৯১’র জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। আর বিরোধী দলে যায় আওয়ামী লীগ।

ওই বছরেই আটই অক্টোবর সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশে রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *