ঢাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাত থেকে ম্যানেজিং কমিটির কাছে চলে যাচ্ছে এমন ইস্যুতে বিতর্ক চলছে

বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক, বিক্ষোভ আর আলোচনা চলছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকে স্কুলের ব্যবস্থাপনাকমিটির কাছে চলে যাচ্ছে, মূলত এমন ইস্যুতে তৈরি হয়েছে বিতর্ক।

এমন খবরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিছিলও করে শিক্ষার্থীরা।

যদিও এরইমধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

কিন্তু, প্রশ্ন হলো, এই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ’র কমিটিতে কারা থাকেন? অথবা স্কুল ম্যানেজমেন্ট কমিটিতেই বা কারা থাকেন? কিভাবে তারা শিক্ষক নিয়োগ করে থাকে?

ঠিক কি পরিবর্তনের কথা আসছে? শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক কেন হচ্ছে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *