ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

Published

পড়ার সময়: ৬ মিনিট

ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশের প্রথম পাতার খবর— Khalilur’s unprecedented UNGA leave plan raises eyebrows; অর্থাৎ খলিলুর রহমানের নজিরবিহীন ছুটির পরিকল্পনা বিস্ময় বা সন্দেহ তৈরি করেছে।

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে এক বছরের জন্য ছুটি নেবেন।

গত ১৩ মে জাতিসংঘে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সংলাপে অ্যান্ডোরার এক প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন।

ইউএনজিএ’র পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কি না— অ্যান্ডোরার প্রতিনিধির প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, তিনি পদত্যাগ করবেন না।

পররাষ্ট্রমন্ত্রী জানান, তার প্রধানমন্ত্রী এটি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে এই পদটি গ্রহণের জন্য তাকে এক বছরের রেহাই দেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *