বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ শুক্রবার ৩ জুলাই ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছিল ৯৭, যা ‘সহনীয়’ বা মাঝারি মানের বায়ু হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। শহরটির একিউআই স্কোর ছিল ১৫৯। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৫৭ এবং তৃতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৫২।

এ ছাড়া ১৩৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো এবং ১২৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১০১ থেকে ১৫০ স্কোর হলে বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *