মধ্যপ্রদেশের নর্মদাপুরমের জেলা ও দায়রা আদালতের জজ তবস্সুম খান

ছবির উৎস, narmadapuram.dcourts.gov.in

ছবির ক্যাপশান, মধ্যপ্রদেশের নর্মদাপুরমের জেলা ও দায়রা আদালতের বিচারক তবস্সুম খান

    • Author, শেরিলিন মোলান
    • Role, বিবিসি সংবাদদাতা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

ভারতের মধ্যপ্রদেশে গোরক্ষার নামে সহিংসতার একটি মামলায় দোষীদের সাজা ঘোষণার পর এক নারী বিচারককে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

তবস্সুম খান নামে ওই বিচারক মধ্যপ্রদেশের নর্মদাপুরমের ‘অ্যাডিশনাল ডিসট্রিক্ট অ্যান্ড সেশন জজ’ বা অতিরিক্ত জেলা ও দায়রা জজ। গত ১২ই জুন একটি গণপিটুনির মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন তিনি। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গালি-গালাজ করা হয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

যে মামলাকে ঘিরে এই ঘটনা, তাতে অভিযুক্তদের খুন, খুনের চেষ্টা, দাঙ্গা এবং বেআইনিভাবে কাউকে বাধা দেওয়ার মতো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের রায় ঘোষণার পর থেকেই ওই বিচারকের ধর্মীয় পরিচয় সামনে এনে সমালোচনা শুরু হয়।

মূল ঘটনাটি ২০২২ সালের। বছর ৫০-এর নাজির আহমেদ রাতে গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন। পথে একদল ব্যক্তি তাকে বাধা দেন। অভিযোগ, তারা নিজেদের ‘গোরক্ষক’ বলে দাবি করেছিলেন। ওই দলের কাছে লাঠি ও লোহার রড ছিল।

নাজির আহমেদ এবং তার দুই সঙ্গীকে গাড়ি থেকে টেনে নামিয়ে আনা হয়। তারপর গরু পাচারের সন্দেহে তাদের উপর নৃশংসভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *