সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখার্জী

ছবির উৎস, Netaji Research Bureau and Getty Images

ছবির ক্যাপশান, সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখার্জী

পশ্চিমবঙ্গ তথা ভারতে বাঙালির অন্যতম বড় জাতীয়তাবাদী আইকন বলে পরিচিত সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লককে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মন্তব্য সামাজিক মাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।

ইতোমধ্যে এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠা করা দল ফরওয়ার্ড ব্লক। এই মন্তব্যের বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের বামপন্থী দলের নেতারাও।

গত ছয়ই জুলাই পশ্চিমবঙ্গ জুড়ে জনসঙ্ঘ দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মবার্ষিকী পালন করেছে বিজেপি। এই জনসঙ্ঘ দলটি থেকেই বিজেপির জন্ম হয়।

সেই দিন শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত কলকাতার একটি অনুষ্ঠান থেকে শমীক ভট্টাচার্য বলেন, “মুহাম্মদ আলি পার্কে যখন শ্যামাপ্রসাদ মুখার্জী বক্তৃতা করছেন, তখন ফরওয়ার্ড ব্লকের গুণ্ডারা তার মাথায় পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন।”

“শ্যামাপ্রসাদ মুখার্জীর যা জনপ্রিয়তা ছিল, তিনি মঞ্চ থেকে উত্তেজক বক্তৃতা দিলে ফরওয়ার্ড ব্লকের কেউ জীবিত থাকত না, কিন্তু তিনি সমর্থকদের শান্ত করেন এবং ব্যালটে এর উত্তর দিতে বলেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *