ট্যাংরার কসাইখানা সংলগ্ন শেড যা ফাঁকা পড়ে আছে, মঙ্গলবার তোলা ছবি
ছবির ক্যাপশান, ট্যাংরার কসাইখানা সংলগ্ন শেড যা ফাঁকা পড়ে আছে, মঙ্গলবার তোলা ছবি

Published

পড়ার সময়: ৭ মিনিট

“কোরবানির ঈদের আগে এমন কখনো দেখিনি। অন্যান্য বছর এখানে দাঁড়ানোর জায়গা থাকত না,” বলছিলেন কলকাতার ট্যাংরা অঞ্চলের বাসিন্দা মুহাম্মদ জাভেদ।

কলকাতা পৌরসভার অধীনে ‘ট্যাংরা স্লটার হাউজ অ্যান্ড লাইভ স্টক’ বা কসাইখানার গেটের সামনে দাঁড়িয়ে মঙ্গলবার কথাগুলো বলছিলেন তিনি।

গত ৩৫ বছর ধরে এই কসাইখানায় কাজ করছেন মি. জাভেদ। তার কথায়, “বকরি ঈদের আগে দূর দূর থেকে লোক আসত এখানে, খুব ভিড় হতো। এবার পরিস্থিতি খারাপ। আজ দেখে মনেই হচ্ছে না যে বকরি ঈদ আসছে।”

কোরবানির ঈদকে ভারতে বকরি ঈদও বলা হয়।

একই সুর শোনা গেল কলকাতার খিদিরপুরের বাসিন্দা রিজওয়ানের গলাতেও। মঙ্গলবার ওই অঞ্চলেরই এক অস্থায়ী বাজারে এসেছিলেন তিনি, যেখানে এই সময় ছাগল, দুম্বা ইত্যাদি পশু বিক্রি হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *