২০২৩ সালের ১৯শে এপ্রিল তীব্র গরমের মধ্যেও বাংলাদেশের ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে হাসিমুখে ঈদুল ফিতর উপলক্ষে বাড়ির পথে একটি পরিবার...

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে হাসিমুখে ঈদুল ফিতর উপলক্ষে বাড়ির পথে একটি পরিবার… (২০২৩ সালের ছবি)

Published

পড়ার সময়: ৮ মিনিট

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি, পথে-ঘাটে জলাবদ্ধতা, পরিবহন সংকট, বাড়তি ভাড়া, দুর্ঘটনার ঝুঁকি – সবকিছু উপেক্ষা করে প্রতিবারের মতো এবারও পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

কেউ বাড়তি ভাড়া দিয়ে বাসে, কেউ ট্রেনে, কেউ কেউ আবার যাতায়াত খরচ কমাতে খোলা ট্রাক বা পিকআপে করেই বৃষ্টি মাথায় নিয়ে ভিজতে ভিজতে বাড়ির পথে রওনা হয়েছেন বা হচ্ছেন।

এর মধ্যেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। সড়ক অব্যবস্থাপনা ও যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ২১ মে থেকে ২৬ মে পর্যন্ত দেশে ১৩৩টি সড়ক দুর্ঘটনায় ১৬১ জন নিহত এবং ৩৮৯ জন আহত হয়েছেন।

ঢাকার আশপাশের বিভিন্ন জেলার সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খরচ বাঁচাতে অনেক মানুষ ঝুঁকি নিয়েই বৈরী আবহাওয়ার মধ্যে ট্রাকে করে বাড়ি ফিরছেন।

ইতোমধ্যে অনেক মানুষ বাড়ি পৌঁছে গেলেও অনেকে এখনো ঢাকায় আছেন। ছুটি পেলেও বৃষ্টি ও দুর্ভোগের কারণে তারা রওনা হতে পারেননি। তাদের অনেকেই আজ বাড়ি যাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *