'লংইয়ার সানফিশ' বা লম্বা কানওয়ালা সানফিশের একটি হাতে আঁকা ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ‘এ হিস্ট্রি অব দ্য ফিশেস অব দ্য ব্রিটিশ আইল্যান্ডস’ বইয়ে ‘লংইয়ার সানফিশ’ বা লম্বা কানওয়ালা সানফিশের একটি ছবি

বাংলাদেশের কক্সবাজার ও কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে অদ্ভুত আকৃতির এক মাছ, যেটি অনেকটাই ‘অচেনা’।

গতকাল রোববার সকালে অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে এটি জালে ধরা পড়ে।

কিন্তু লম্বাটে শরীর, ছোট নলের মতো মুখ এবং অন্যান্য মাছের তুলনায় অস্বাভাবিক গড়নের কারণে মাছটি কোন প্রজাতির, প্রথমে তা শনাক্ত করতে পারেননি জেলেরা।

পরে জানা যায়, মাছটির নাম স্লেন্ডার সানফিশ, যার বৈজ্ঞানিক নাম র‍্যানজানিয়া লেভিস।

প্রায় দুই কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি প্রথমে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তে নেওয়া হয়। ‘অচেনা’ এই মাছটিকে দেখতে সেখানে ভিড় করে উৎসুক মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *