মাড়ির রোগ, দাঁতের ক্ষয়, ডেন্টাল প্লাক, আক্কেল দাঁত এবং পেরিওডোন্টাইটিস নিয়ে তৈরি কার্টুনধর্মী ভেক্টর ইলাস্ট্রেশন।

ছবির উৎস, Getty Images

মানুষের প্রায় সব দাঁত কৈশোরের মাঝেই উঠে যায়। তবে মুখের একেবারে পেছনের কয়েকটি দাঁত ওঠে সবার শেষে, সাধারণত যখন একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পথে।

বয়সের সঙ্গে মানুষের বুদ্ধি ও বিচারবোধ পরিণত হয়, এমন ধারণা থেকেই বাংলায় এই দাঁতের প্রচলিত নাম ‘আক্কেল দাঁত’। আক্কেল শব্দের অর্থ বুদ্ধি বা বিচারবোধ।

একই কারণে ইংরেজিতে একে বলা হয় ‘উইজডম টুথ’। আর চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘থার্ড মোলার’ দাঁত বা তৃতীয় পেষণ দাঁত। দাঁতের সারিতে এটি তৃতীয় মোলার বলেই এমন নাম।

যদিও এই আক্কেল দাঁত সবার ওঠে না। যাদের ওঠে, তাদের কারও কারও ক্ষেত্রে কোনো সমস্যাই হয় না, আবার কারও জন্য এটি হয়ে ওঠে ব্যথা ও ভোগান্তির কারণ।

কিন্তু আক্কেল দাঁত এত দেরিতে ওঠে কেন? দাঁতটি ওঠার সময় ব্যথাই বা হয় কেন? কত বয়স পর্যন্ত এটি উঠতে পারে এবং ব্যথা হলে কি দাঁত তুলে ফেলাই একমাত্র সমাধান?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *