ভারতের বিরুদ্ধে দল ঘোষণা ব্রাজিলের

ছবির উৎস, Jose Breton/Pics Action/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, কলকাতায় খেলতে আসবেন ভিনিসিয়াস জুনিয়র

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে তেসরা অক্টোবর ভারতের বিরুদ্ধে
ফিফার বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল। সেখানে জাতীয় দলের পূর্ণ শক্তি নিয়েই খেলতে
চলেছে ‘সাম্বা’র দেশ। বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ তারা তাদের দল
ঘোষণা করেছে।

ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিক-সহ মোট ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি শেষ
হওয়া বিশ্বকাপে খেলা ১০ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন সেই স্কোয়াডে।

একই দল প্রথমে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও পরে ভারতের বিরুদ্ধে খেলবে বলেই জানিয়েছেন ব্রাজিল কোচ।

১৯৭৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে
খেলে গিয়েছিলেন পেলে। সেবার অবশ্য তিনি ব্রাজিলের জাতীয় দলের হয়ে নয়, কসমস ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন কলকাতার মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে।

তবে এবারের ম্যাচটি ব্রাজিলের জাতীয় দলের সঙ্গে, তাই এই ম্যাচে কারা খেলবেন তা নিয়ে আগ্রহ ছিল ক্রীড়া প্রেমীদের
মধ্যে।

গোলকিপার হিসাবে স্কোয়াডে জায়গা
পেয়েছেন হুগো সৌজা, পেদ্রো মরিস্কো, ওতাভিও। ডিফেন্ডার হিসাবে খেলবেন আর্থার ডায়াস, ডগলাস সান্টোস, গাব্রিয়েল মাগায়েয়াস, জাইর, মারকুইনহোস, মাথেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস, ওয়েসলি।

মিডফিল্ডার পজিশনে নাম রয়েছে আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদোন, ব্রুনো গিমারায়েস, দানিলো, ডগলাস লুই, গাব্রিয়েল বোনতেম্পোর।

তালিকায় জায়গা পেয়েছেন এন্দ্রিক, এস্তেভাও, হোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়াস জুনিয়র।

ব্রাজিল তাদের দল ঘোষণা করলেও ভারতীয় টিমে কারা খেলবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

এই
ম্যাচের টিকিট নিয়েও দর্শকদের মধ্যে উন্মাদনা বাড়ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *