শিক্ষার্থীরা ভি সাইন দেখাচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এবার পুনঃনিরীক্ষা বা পুনরায় মূল্যায়নের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছিলো

চলতি বছর, অর্থাৎ ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জ করার পর তা পুনরায় নিরীক্ষা হয়ে ফেল থেকে পাস করেছেন চার হাজার ৫৮৫ জন শিক্ষার্থী; আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ৭৯ জন।

এছাড়া, বিভিন্ন বিষয়ে অনেক শিক্ষার্থীর ফলও পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশের ১১টি শিক্ষা বোর্ড পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।

এর আগে গত ১০ই অগাস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল।

এরপর ১৭ই অগাস্ট পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *