বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।Image Credit: Getty Image

নয়া দিল্লি: ভারতে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। ব্রিকস লিডারস সামিটে (BRICS Leader’s Summit) অংশ নিতে নয়া দিল্লিতে আসার কথা ছিল তাঁর, কিন্তু শেষ মুহূর্তে জানা গেল, ব্রিকসের বৈঠকে যোগ দেবেন না তারেক রহমান। আজ বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ দিন সাংবাদিক বৈঠক করে এ কথা জানান। এরপরে বিএনপি-র ফেসবুক পেজেও পোস্ট করা হয়।

কেন আসছেন না তারেক রহমান?

ব্রিকস সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন কি না, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল। তবে আজ সব জল্পনার অবসান করে বাংলাদেশ সরকারের তরফে জানানো হয় যে ভারতে ব্রিকস সামিটে যোগ দিতে আসবেন না।

বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে আমন্ত্রণ করা হয়নি, বরং বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই কারণেই তারেক রহমান ভারতে আসছেন না। এমনকী, বাংলাদেশের কোনও প্রতিনিধিও ব্রিকস সামিটে যোগ দিতে আসবেন না বলেই জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিমস্টেক হল বঙ্গোপসাগরের সাত দেশের আঞ্চলিক জোট। এই জোটের সদস্য হল ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল ও ভুটান।

ভারতে কি আসবেনই না তারেক?

ব্রিকস সামিটে না এলেও, বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নিজেই জানিয়েছেন যে ভারত ও বাংলাদেশ-উভয়ই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ব্যবস্থা করছে। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপাক্ষিক সফরে আসবেন।

এর আগে জল্পনা শোনা গিয়েছিল যে চলতি বছরের নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বরে ভারত সফরে আসতে পারেন তারেক রহমান। তবে দুই দেশের তরফেই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *