• 08 Oct 2026 01:20 PM (IST)

    INDIA-কে সময় দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

    মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বিরোধীরা। INDIA জোটের তরফে সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছিল আগেই। গত দু দিন ধরে আন্দোলনের পর এবার সাক্ষাতের সময় দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার রাইসিনা হিলসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন ইন্ডিয়া-র ১০ জন প্রতিনিধি। থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবের মতো নেতা-নেত্রীরাও।

    যেহেতু মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, তাই বিরোধীরা চাইছেন, রাষ্ট্রপতিই তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নিন।

  • 08 Oct 2026 12:39 PM (IST)

    Delhi CJP Protest: পুলিশের খাতায় নাম থাকা ২৮৭৩ জনকে CJP আন্দোলনে যোগ দিতে দেবে না পুলিশ

    জুলাই মাসে যন্তর মন্তরে আন্দোলন চলার সময় ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা ব্যবহার করে বেশ কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করেছিল দিল্লি পুলিশ। কারও বিরুদ্ধে খুন, কারও বিরুদ্ধে ধর্ষণ, কারও বিরুদ্ধে এবারও নয়াদিল্লির একাধিক হটস্পটে লাগানো হচ্ছে সেই ক্যামেরা (FRC)। পুলিশের খাতায় নাম থাকা সেই ২৮৭৩ জনকে কোনোভাবেই আন্দোলনে যোগ দিতে দেবে না পুলিশ। সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • 08 Oct 2026 11:53 AM (IST)

    ‘তাঁরা যেন প্রস্তুত থাকে’, বাড়িতে হামলা হতেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিকাশ

    জানালার কাচ ভাঙা। ঘরের ভিতর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে সেই কাচ। একদম সাত-সকালে দুষ্কৃতী হামলা হয়েছে আইনজীবী তথা সিপিএম নেতা (CPM) বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) বাড়িতে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে মদের বোতল ছুড়ে হামলা চালানো হয়েছে প্রবীণ এই আইনজীবীর বাড়িতে। আর এই ঘটনার পরই বড় সিদ্ধান্ত নিয়েছেন বিকাশ ভট্টাচার্য। এবার পুলিশি নিরাপত্তার কথা বলছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, নিজের সঙ্গে লাইসেন্স প্রাপ্ত রিভলবার রাখবেন।

    বিস্তারিত পড়ুন: Bikash ranjan bhattacharya News: ‘তাঁরা যেন প্রস্তুত থাকে’, বাড়িতে হামলা হতেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিকাশ

  • 08 Oct 2026 11:51 AM (IST)

    ‘আমাদের পিছনে লাগবি না, আমরা দেশভক্ত’, বলেই পরপর মদের বোতল ছুড়ল বিকাশের বাড়িতে, সামনে এল CCTV ফুটেজ

    দুষ্কৃতীদের নিশানায় বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মত্ত অবস্থায় তাঁর বাড়ির সামনে তাণ্ডবের অভিযোগ। মদের বোতল দিয়ে জানতার কাচ ভেঙে দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন বিকাশ। থানায় FIR দায়ের।

    বিস্তারিত পড়ুন: Bikash ranjan Bhattacharya Attack: ‘আমাদের পিছনে লাগবি না, আমরা দেশভক্ত’, বলেই পরপর মদের বোতল ছুড়ল বিকাশের বাড়িতে, সামনে এল CCTV ফুটেজ

  • 08 Oct 2026 11:23 AM (IST)

    আজ মানিকচকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

    বন্যা দুর্গতদের সরকারি সাহায্য দিতে এবার মালদহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মানিকচকে প্রশাসনিক সভা করবেন তিনি। মাঠের চারপাশে একাধিক কাউন্টারে ত্রাণের জিনিসপত্র রাখা হয়েছে। ভুতনীর বাসিন্দারা অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন।

  • 08 Oct 2026 10:46 AM (IST)

    ফের সময় চাইলেন NCPI সাংসদরা

    কেন দলত্যাগবিরোধী আইনের আওতায় পড়বেন না তাঁরা? এই প্রশ্নের জবাব দিতে হবে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্য়োপাধ্যায়, শতাব্দী রায়ের মতো সাংসদদের। সেই জবাব দিতে দফায় দফায় সময় চাইছেন তাঁরা। শেষবার স্পিকারের তরফে বলে দেওয়া হয়েছিল ৮ অক্টোবরই জবাব দেওয়ার শেষ দিন। তার মধ্যেই জানাতে হবে, কেন তাঁদের সাংসদপদ খারিজ করা হবে না। কিন্তু এবারও ‘ডেডলাইন’ মানতে পারলেন না তাঁরা। আবার ২ সপ্তাহ ইমেইল পাঠানো হচ্ছে স্পিকারের অফিসে।

  • 08 Oct 2026 10:43 AM (IST)

    নানা পাটেকরের মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রীর



  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *