তখন তিনি রাজ্যের প্রশাসনিক পদে। কালীপুজোর দিনটা তাঁর বাড়ি হরিশ চ্যাটার্জির স্ট্রিটটা একেবারে গমগম করত। কিন্তু একবছরের মধ্যেই রাজ্য রাজনীতিতে এসেছে বদল। এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মসনদে বিজেপির সরকার। রাজ্যে পালাবদল হতেই রাতারাতি বদলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর ছবিটা। এদিন হরিশ চ‌্যাটার্জি স্ট্রিটে কিছু পুলিশের গাড়ির জটলা ছাড়া বাকি রাস্তাটা ফাঁকা। নেই অনুগামীদের ভিড়। রয়েছেন শুধুই নিরাপত্তারক্ষীরা। অন‌্যান‌্যবার জনসমাগম যা হত সবই পাড়া প্রতিবেশী আর জেলা থেকে আসা কর্মী আর আম-জনতার। কালীপুজোর দিনটা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজা সকলের জন্য থাকত খোলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু প্রত্যেকবার যে ভিভিআইপিরা সবসময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে থাকত, তা উধাও এদিন। নেই পরিচিত মুখ কিংবা টলিউডের ভিড়। কারো কারো কথায়, প্রতিমা-ও যেন এবার কিঞ্চিৎ উচ্চতায় কম! এসবের মধ্যেই চেনা আটপৌরে শাড়ির বেশে যারা এদিন বাড়িতে আসছেন, তাঁদের নিজে আপ্যায়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাতের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছান সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর আয়োজনের মাঝেমাঝেই এসে অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরই লেখা, সুর করা গত ১০ বছরের অ্যালবামের গান মৃদু সুরে বাজছে। নিজেই সে কথা জানিয়ে মমতা বললেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, রূপঙ্কর বাগচী, তৃষাদের গাওয়া গানগুলোই বাজছে।

আরও পড়ুন:

এদিকে একদিন আগেই অর্থাৎ শনিবার ধুন্ধুমার বেধেছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিট-সহ পাশের পটুয়াপাড়ায়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বাড়ির সামনে বিপুল জমায়েত ঘিরে স্থানীয় অসন্তোষ দানা বেধেছিল বলে অভিযোগ। তার মধ্যেই আচমকা একদল অপিরিচত মুখ অভিষেকের বাড়িতে হামলা করে বলে পালটা অভিযোগ। থানা-পুলিশ করে পরিস্থিতি সামলান মমতাই। একদিন পরে কালীঘাটের রাস্তায় সেসব ঘটনার বিন্দুমাত্র রেশ নেই। এদিন হরিশ চ‌্যাটার্জি স্ট্রিটের গলিতে পা রাখলে প্রথমেই চোখে পড়বে বাঁদিকের ছোট্ট একটা কালীপুজো। সেসব পেরিয়ে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। নিরাপত্তা-বেষ্টনীর বাড়াবাড়ি নেই, সামান্য পরিচয়টুকু জানিয়ে ভিতরে প্রবেশ। সেখানেই উঠোনে চলছে এক সময়ের সব থেকে হাইপ্রোফাইল বাড়ির কালীপুজো। এদিন সন্ধ্যার পর থেকে একে একে উপস্থিত হন সাংসদ সৌগত রায়, দোলা সেন, বিধায়ক কুণাল ঘোষ-সহ ছাত্র-যুব নেতাদের অনেকেই। ঘুরে যান প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন প্রাক্তন বিধায়ক ও নেতা। রাতের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছান সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর আয়োজনের মাঝেমাঝেই এসে অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরই লেখা, সুর করা গত ১০ বছরের অ্যালবামের গান মৃদু সুরে বাজছে। নিজেই সে কথা জানিয়ে মমতা বললেন, শ্রীরাধা, ইন্দ্রনীল, তৃষা, রূপঙ্করদের গাওয়া গানগুলোই বাজছে।

এসবের মধ্যেই গুনগুন-ফিসফাস, এক সময় এই পুজো ঘিরে আইপিএস-আইএসদের ভিড় লেগে থাকত। ঝাঁ-চকচকে মসলিনি ঝলকানি ঠিকরে পড়ত টলিউডের তারকাদের ঘিরে। সর্বোপরি চেনা সেই দুটি মুখ ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, যঁএরা সদাব‌্যস্ত থাকতেন বিপুল আয়োজনের ত্রুটি ঢাকতে। প্রত্যেকবার নবনীড়ের বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে আসতেন ফিরহাদ হাকিম। এদিন কাউকেই দেখা যায়নি। ফলে পুজো দেখতে আসেননি বৃদ্ধাশ্রমের আবাসিকরাও।

এই বাড়ি ছাড়িয়ে এবার আরও দুটি বড় পুজো হচ্ছে, যার একটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্বোধন করেছেন। আরও একটি পুজো তরুণ যুবক সঙ্ঘের মণ্ডপ এদিন নিজের পুজো শুরুর এক ফাঁকে বেরিয়ে উদ্বোধন করেন আসেন মমতা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *