Humayun on CM Suvendu: রেজিনগর উপনির্বাচনের আগে ফের চড়ছে রাজনৈতিক উত্তেজনা। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের একের পর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। শুভেন্দু অধিকারীকে নিশানা করে তাঁর দাবি, “ঠিক সময় আসলে দিয়ে দেব।” একইসঙ্গে রেজিনগরের রাজনৈতিক পরিস্থিতি, পুলিশ-প্রশাসন এবং নন্দীগ্রাম প্রসঙ্গেও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।
হুমায়ুন কবীরের বক্তব্যে উঠে এসেছে রেজিনগরের চেয়ার, এসপি-র ভূমিকা, বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ এবং নন্দীগ্রামে প্রার্থী করা এক নেত্রীর ছেলের মৃত্যুর প্রসঙ্গ। তাঁর প্রশ্ন, কেন তাঁকে প্রার্থী করা হল এবং সেই মৃত্যুর তদন্ত নিয়ে সিআইডিকে তথ্য দিলে কী ভূমিকা নেওয়া হবে?
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে কী প্রতিক্রিয়া তৈরি হয়? শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁর কাছে কী তথ্য রয়েছে বলে দাবি করছেন তিনি? নন্দীগ্রাম প্রসঙ্গই বা কেন তুললেন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও।
