ডিজি ও সিপির কাছে বড় মেসেজImage Credit: Tv9 Bangla

কলকাতা: দ্বিতীয় দফার নির্বাচনের আগের রাতেই বড় পদক্ষেপ। রাজ্যের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের। জরুরি নির্দেশে জানানো হয়েছে, রাজ্যের দ্বিতীয় দফার ভোট হচ্ছে এমন জেলাগুলির হাইরাইজ ও গেটেড কমপ্লেক্সের প্রবেশপথে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী (CRPF) ও রাজ্য পুলিশ মোতায়েন করতে হবে।

আর কী কী নির্দেশ দেওয়া হয়েছে?

কমিশন সূত্রে খবর, মনোজ আগরওয়াল নির্দেশ দিয়েছেন, হাইরাইজ বিল্ডিং ও প্রতিটি বড় আবাসন ও গেটের কমপ্লেক্সের গেটে থাকবে নিরাপত্তা বাহিনী। শুধু তাই নয়,
বাহিনীর সঙ্গে থাকবে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। ভোটারদের ক্রমাগত আস্থা বাড়াতে হবে। মাইকিং করে ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বেরিয়ে আসার আহ্বান জানানো হবে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের স্পষ্ট বার্তা, “সব ভোটার যেন ভয়মুক্তভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বদা তাদের পাশে রয়েছে।” এখানেই শেষ নয়, চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এই বিষয়টি “Election Urgent” হিসেবে গণ্য করতে হবে এবং অবিলম্বে কার্যকর করতে হবে। নির্বাচনের আগে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ভোটের দিন যাতে কোনও ধরনের ভয়ভীতি বা বাধা না থাকে, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *