২০২২ সালের ৪ অগাস্ট ঢাকায় টিকাদান কর্মসূচি চলাকালে একজন স্বাস্থ্যকর্মীর কাছ থেকে মুখে খাওয়ার কলেরার টিকা গ্রহণ করছেন এক ব্যক্তি।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

Published

পড়ার সময়: ৬ মিনিট

কলেরা প্রতিরোধে টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আইসিডিডিআর,বি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ সহযোগিতায় শনিবার থেকে শুরু হবে প্রথম ধাপের টিকাদান কর্মসূচি।

২২শে অগাস্ট থেকে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজের এবং ২৬শে সেপ্টেম্বর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।

‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’র আওতায় উচ্চঝুঁকিপূর্ণ এলাকার ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে দুই দফায় মুখে খাওয়ার এই টিকাটি দেয়া হবে।

বৃহস্পতিবার সকালে টিকা কর্মসূচির উদ্বোধনের পর দেয়া ভাষণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এলাকা নির্বাচনের ক্ষেত্রে ‘বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণকে অগ্রাধিকার’ দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে, ভ্যাকসিন বিষয়ক আন্তর্জাতিক জোট গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স সরকারকে এই টিকা অনুদান (donate) দিয়েছে। ফলে কলেরার টিকা প্রদানের জন্য আলাদা করে সরকারকে কোনো বরাদ্দ দিতে হচ্ছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *