হাইকোর্টে মামলা তৃণমূলেরImage Credit: PTI

কলকাতা: ভোটের ঠিক আগেই একের পর এক নেতা-কর্মীকে গ্রেফতার করা হবে। প্রথম দফা ভোটের ঠিক দু দিন আগে এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা করল তৃণমূল। রাজ্যের বর্তমান শাসক দলের দাবি, অন্তত ৮০০ কর্মীকে গ্রেফতার করা হতে পারে। নিছক সাধারণ কর্মী নন, সেই তালিকায় একাধিক ‘হেভিওয়েট’ নাম রয়েছে বলেও দাবি তৃণমূলের। আবেদনে দাবি করা হয়েছে, ওই গ্রেফতারির লিস্ট তৈরি করেছে নির্বাচন কমিশন।

আগামী বৃহস্পতিবার বাংলায় প্রথম দফা ভোট। ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট। তার আগেই নেতা-কর্মীদের গ্রেফতার করা হতে পারে বলে দাবি তৃণমূলের। সোমবার জনৈক দানিশ শেখ এই মামলা করেছেন। আগামী বুধবার মামলার শুনানি হতে পারে। মামলাকারীর আবেদন, অবিলম্বে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে কথা বলেছেন একটি সভা থেকে। সোমবার প্রচার সভা থেকে মমতা বলেন, ‘গ্রেফতারির লিস্ট আমি পেয়ে গিয়েছি।’

মামলায় যাঁদের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, নেতা, কর্মী, এমনকী তৃণমূল প্রার্থীও। এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশে এক রাতে ১৩৫ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁদের। প্রথম দফা ভোটের আগে এই গ্রেফতারি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। এক রাতে এত জন গ্রেফতার হওয়ার ঘটনা নজিরবিহীন বলেও মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *