ডোনাল্ড ট্রাম্প

পড়ার সময়: ৪ মিনিট

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি ‘মারাত্মক সংকটাপন্ন অবস্থায়’ রয়েছে বলে মন্তব্য বরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চলমান থাকলেও সেটি “অবিশ্বাস্যরকম দুর্বল” হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার ওভাল কার্যালয়ে সাংবাদিকদের সামনে ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ এক্স হ্যান্ডের একটি পোস্টে লিখেছেন, ইরানের সশস্ত্র বাহিনী “যেকোনো ধরনের আগ্রাসনের জবাব এবং শিক্ষা দিতে প্রস্তুত আছে”।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে রোববার ইরান যে পাল্টা প্রস্তাব পাঠিয়েছে, সেখানে যুদ্ধ বন্ধ এবং মার্কিন নৌ অবরোধ তুলে নিয়ে হরমুজ প্রণালীকে পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তেহরানের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সেটাকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” এবং “আবর্জনা” বলে অভিহিত করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরানের প্রস্তাবগুলো ছিল “দায়িত্বশীল” এবং “উদার”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *