গর্ভবতী নারী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জন্য গর্ভবতী নারীকে নানা ধরনের প্রস্তুতি নিতে হয়

    • Author, জান্নাতুল তানভী
    • Role, বিবিসি নিউজ বাংলা, ঢাকা
  • পড়ার সময়: ৬ মিনিট

প্রথম সন্তান গর্ভে থাকার সময় সবকিছু ঠিকঠাক থাকলেও ডেলিভারির একমাসের বেশি সময় আগে আল্ট্রাসনো রিপোর্ট দেখে গাজীপুরের বাসিন্দা ও গৃহিনী জান্নাতুল মাওয়াকে সিজার বা অস্ত্রোপচার করার পরামর্শ দেন চিকিৎসক।

মিজ মাওয়া ২০১৯ সালে তার প্রথম সন্তান জন্মদানের সময়ের অভিজ্ঞতার কথা বলছিলেন।

ঢাকার মিরপুরের একটি ম্যাটারনিটি হাসপাতালে সেসময় ডাক্তার দেখিয়েছিলেন তিনি।

আল্ট্রাসনো প্রতিবেদন অনুযায়ী, ওই বছর ১৪ই জুন মিজ মাওয়ার সন্তান জন্মদানের এক্সপেক্টেড বা প্রত্যাশিত তারিখ ছিল।

“রেগুলার চেকআপ করাতে পাঁচই মে ডাক্তারের কাছে যাই। আল্ট্রা করতে বললে করি, রিপোর্টটা দেখে বলেন তোমার পানি কমে গেছে, সিজার করিয়ে ফেল। ১৮ মে সিজারের ডেট দেন ডাক্তার,” বিবিসি বাংলাকে বলেন মিজ মাওয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *