জীবিত ১০টি গুইসাপকে আলুটিলার প্রাকৃতিক বনে ছেড়ে দেয়া হয়েছে

ছবির উৎস, Shahriar Younus

ছবির ক্যাপশান, বস্তার ভেতর থেকে উদ্ধার করা জীবিত ১০টি গুইসাপকে আলুটিলার প্রাকৃতিক বনে ছেড়ে দেওয়া হয়েছে

বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি সদর থেকে পাঁচটি বস্তায় ভরা অবস্থায় ২৪টি গুইসাপ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা, যার মধ্যে ১৪টি মৃত অবস্থায় ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টায় সদরের চেঙ্গিস স্কয়ারে অভিযান চালিয়ে একজন নারীর কাছ থেকে গুইসাপগুলো উদ্ধার করা হয়।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা জানান, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে গুইসাপগুলো উদ্ধার করা হয়েছে। ওই নারী বিক্রির জন্য গুইসাপগুলো সংগ্রহ করেছিলেন এবং ফেনী জেলা থেকে এগুলো আনা হয়েছিল বলেও তিনি দাবি করেছেন।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ওই নারী পানছড়ি উপজেলার কুরাদিয়া ছড়া গ্রামের বাসিন্দা। তাকে বুধবার রাতে খাগড়াছড়ি সদর থানার হেফাজতে রাখা হয় এবং বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর অধীনে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনার পর প্রশ্ন তৈরি হয়েছে যে গুইসাপ কি বিরল কোনো প্রাণী? পরিবেশ-প্রকৃতিতে এর কী ভূমিকা আছে? এটি ধরা ও হত্যায় কী সাজা রয়েছে বাংলাদেশের আইনে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *