বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ছবির উৎস, PMO

ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

    • Author, মুকিমুল আহসান
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে অষ্টাদশ ব্রিকস সম্মেলন। এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। তবে, তারেক রহমান যোগ দেবেন কি-না সেই বিষয়টি এখনো নিশ্চিত করে জানানো হয়নি বাংলাদেশের পক্ষ থেকে।

বিশ্বের প্রধান উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক ও অর্থনৈতিক জোট ব্রিকস। আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্রিকসের নিয়ম অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়।

তবে বুধবার পর্যন্ত এই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম।

গত সোমবার তারেক রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে ওই সম্মলনে যোগ দিতে তারেক রহমান ভারত সফর করবেন কি-না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে, এই বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *