নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল লিমন নিখোঁজের পোস্ট করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী

ছবির উৎস, Hillsborough County Sheriff’s Office

ছবির ক্যাপশান, নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল লিমন নিখোঁজের পোস্ট করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী

পড়ার সময়: ৪ মিনিট

”আমার ভাইয়া খুবই হার্ডওয়ার্কিং এবং খুবই জলি এবং সে সবসময় হেসে কথা বলতো। রিসার্চ বা কাজ নিয়ে সে খুবই সতর্ক ছিল। বৃষ্টি খুব ভালো রান্না করতে পারে এবং খুব ভালো গান গায়,” যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন সম্পর্কে এভাবেই বিবিসি বাংলাকে বলছিলেন জামিল আহমেদ লিমনের ভাই জুবায়ের আহমেদ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিহত জামিল আহমেদের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেহ’র বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার হিশাম আবুঘরবেহকে হিলসবরোতে তার পারিবারিক বাসস্থান থেকে আটক করা হয়।

যদিও তিনি ২০২৩ সাল থেকে পরিবারের সাথে সেই বাসায় থাকতেন না।

শুক্রবার সকালে হঠাৎ তাকে বাসায় দেখে চমকে ওঠেন বলে যুক্তরাষ্ট্রে বিবিসি’র মার্কিন সহযোগী সিবিএস নিউজকে জানান হিশাম আবুঘরবেহ’র ছোট ভাই আহমেদ আবুঘরবেহ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *