ছোট জোসেফ দেয়ালের পাশে বসে আছে। তার মুখে হাসি এক হাতে একটি পেন্সিল এবং পরনে সাদা গেঞ্জি।

ছবির উৎস, Maria Natembo

ছবির ক্যাপশান, মারিয়া স্বস্তি পেয়েছিলেন যখন তার সন্তান জোসেফ ম্যালেরিয়া থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু কয়েক বছর পর সে স্কুলে সমস্যায় পড়তে শুরু করে

    • Author, ইসাবেল শ
    • Role, গ্লোবাল ডিজিটাল হেলথ
  • পড়ার সময়: ৬ মিনিট

জোসেফ নাটেম্বো তখন মাত্র শিশু যখন সে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার পরও বেঁচে যায়। ওই সময় তার ৫৪ বছর বয়সী মা মারিয়া স্বস্তি পেয়েছিলেন এবং ভেবেছিলেন সবচেয়ে খারাপ সময় সম্ভবত শেষ।

কিন্তু আরও অনেক বছর পরে, উগান্ডার সেই জোসেফের বয়স যখন ১৮ বছর, এখন কোনো কিছু শেখার ক্ষেত্রে সে নানান সমস্যায় মুখোমুখি হচ্ছে।

চিকিৎসকদের ধারণা, এটি শৈশবে তার ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার সঙ্গে যুক্ত হতে পারে।

জোসেফ গণিতে বিশেষভাবে দুর্বল এবং সংখ্যাকে সে ‘বিভ্রান্তিকর’ বলে মনে করে। এ কারণে তাকে এক বছর একই ক্লাসে আটকে থাকতে হয়েছে। তার মায়ের আশঙ্কা পড়াশোনায় এই দুর্বলতা ভবিষ্যতে সন্তানের চাকরির সুযোগ সীমিত করে দিতে পারে।

উগান্ডায় ১৪০০ শিশুর মস্তিস্কের কাজের ওপর ম্যালেরিয়ার প্রভাব জানতে পরিচালিত দীর্ঘমেয়াদি গবেষণার একজন ছিল জোসেফ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *