পত্রিকা

পড়ার সময়: ৭ মিনিট

শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর হয়ে উঠেছে। পুলিশের ইউনিফর্ম পরিবর্তনে আবারও উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং হচ্ছে। ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো আজ এসব খবর গুরুত্ব দিয়ে ছেপেছে।

খবরে বলা হচ্ছে, শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর হয়ে উঠেছে। বিদেশে বসেই নাড়ছে কলকাঠি। যখন যাকে দরকার দিচ্ছে ফোন, চাইছে মোটা অঙ্কের চাঁদা।

কখনো দেশে থাকা সহযোগী সরাসরি গিয়ে ফোন ধরিয়ে দিচ্ছেন। বলা হচ্ছে ‘বড় ভাই’ কথা বলবেন। দিতে হবে মোটা অঙ্কের চাঁদা, না দিলে খবর আছে।

টাকা দিতে বেঁধে দেওয়া হচ্ছে দিনক্ষণ। রাজি না হলে বলা হচ্ছে, ‘চাঁদা না দিলে জীবন দিবি। যে কোনো একটা দিতেই হবে।’ ভুক্তভোগীদের অনেকে ভয়ে পুলিশ তো দূরের কথা, কোথাও মুখ খুলতে সাহস পাচ্ছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *