কলকাতার মির্জা গালিব স্ট্রিটের কাছে অগ্নিকাণ্ড ঘটেছিল এই ভবনে

ছবির উৎস, Dibyangshu SARKAR / AFP via Getty Images

ছবির ক্যাপশান, অগ্নিকাণ্ডের শিকার হয় এই ভবনটি যেখানে একাধিক হোটেল ব্যবসা চলছিল

“এখান থেকে যখন আমি ব্যাগ নিয়ে বের হচ্ছি, তখন দেখি চার তলা থেকে একজন টর্চ জ্বালিয়ে চিৎকার করছে, দাদা হেল্প!” আগুনের কবল থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতা শোনানোর সময় একথা বলছিলেন একজন বাংলাদেশি পর্যটক।

ভারতীয় সময় রাত আড়াইটা নাগাদ যখন কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগে, তখন তিনি কোনোমতে বেরিয়ে আসতে পেরেছিলেন।

কিন্তু তার দিকে টর্চ জ্বালিয়ে সাহায্য চাওয়া ব্যক্তিকে কোনো সাহায্য তিনি করতে পারেননি। এই নিয়ে সাংবাদিকদের কাছে তার হতাশার কথাও বলছিলেন তিনি। অবশ্য তিনি পরে জানতে পারেন যে দমকল কর্মীরা সাহায্য চেয়ে চিৎকার করা ব্যক্তিকে উদ্ধার করেছেন।

কলকাতায় বাংলাদেশি পর্যটকদের কাছে অতি পরিচিত এলাকা মারকুইস স্ট্রিটের কাছে অবস্থিত এই হোটেলে যারা রাত কাটাচ্ছিলেন, তাদের সবার ভাগ্য এতটা ভালো ছিল না।

জানা গেছে এই অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে একজন ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা ও হোটেলের কর্মচারী। যোগনারায়ণ আগরওয়াল নামে শিলিগুড়ির বাসিন্দা এক ৬৮ বছরের প্রৌঢ়ও এই ঘটনায় মারা গিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *