রং দেখার একটি উন্নত ধরণের ক্ষমতা নিয়ে গবেষণা বিজ্ঞানীদের

ছবির উৎস, Roberto Machado Noa via Getty Images

ছবির ক্যাপশান, রং দেখার বিশেষ ক্ষমতা রয়েছে কিছু নারীর (প্রতীকী চিত্র)

    • Author, ডেইজি স্টিফেন্স
    • Role, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস
  • Published

  • পড়ার সময়: ৮ মিনিট

চারুকলা শিল্পী কনসেত্তা আন্তিকো বলছিলেন, যে মুহূর্তে তিনি বুঝতে পারলেন, যে রংগুলো তিনি দেখতে পাচ্ছেন, অথচ সেই সব রং তার ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছে না, ব্যাপারটা জেনে তিনি রীতিমতো চমকে উঠেছিলেন।

মিজ. আন্তিকো বলছিলেন, দৈনন্দিন জীবনের নানা সাধারণ বিষয়, যেমন ধরা যাক একটা ছায়া, তার মধ্যেও তিনি নানা রঙের ছটা দেখতে পান, অথচ বেশিরভাগ মানুষই সেটিকে দেখেন একটি ছায়া মাত্র হিসাবেই।

তার ধারণা ছিল, তিনি যেভাবে পৃথিবীটাকে দেখেন, অন্যরাও ঠিক তার মতো করেই দেখে। কিন্তু পরে, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তিনি বুঝলেন যে ব্যাপারটা মোটেই তা নয়।

“আমি পরে একজনকে জিজ্ঞাসা করেছিলাম, যে আমাকে এই কথাটা আগে কখনো বলো নি কেন? তখন সে জানায় ‘আপনি আমাদের শিক্ষিকা। আমরা ধরেই নিয়েছিলাম যে আপনি শৈল্পিক একটা কিছু করছেন,” জানাচ্ছিলেন মিজ. আন্তিকো।

পরবর্তী কালে জিনগত পরীক্ষার মাধ্যমে মিজ. আন্তিকো জানতে পারেন যে, তার শরীরে টেট্রাক্রোমেসি তৈরি হওয়ার মতো জৈবিক সম্ভাবনা আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *