হরমুজ প্রণালি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি, ফাইল ছবি

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজের ওপর গুলি চালানো হয়েছে।

ব্রিটিশ রয়্যাল নেভির নেতৃত্বাধীন সংস্থাটি বলেছে, হামলার দ্বিতীয় ঘটনার সময় বহির্গামী জাহাজটি ইরানের পশ্চিম দিকে প্রায় আট নটিক্যাল মাইল দূরে ছিল এবং সেটি এখন পানিতে থেমে আছে।

ইউকেএমটিও বলছে, জাহাজটির কোনো ক্ষতি হয়নি এবং জাহাজের নাবিকরাও নিরাপদ আছেন।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে এখন উচ্চ মাত্রার তৎপরতা চলছে। ওই এলাকায় সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে জাহাজগুলোকে তা জানাতে বলা হয়েছে।

এর আগে ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর পূর্বে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি গানবোট হামলা চালায়, এতে জাহাজটির ব্রিজে গুরুতর ক্ষতি হয়।

সংস্থাটির মতে, একটি আইআরজিসি “গানবোট” জাহাজটির কাছে আসে। কোনো “ভিএইচএফ চ্যালেঞ্জ” ছিল না।

অর্থাৎ, রেডিওর মাধ্যমে কোনো আগাম সতর্কবার্তা দেওয়া হয়নি বা যোগাযোগ করা হয়নি। এরপর গানবোটটি জাহাজটির ওপর গুলি চালায়, যার ফলে জাহাজটির ব্রিজে “গুরুতর ক্ষতি” হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *