হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্প, ফেব্রুয়ারি ২০২৫

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্প, ফেব্রুয়ারি ২০২৫

    • Author, সৌতিক বিশ্বাস
    • Role, ভারত সংবাদদাতা, বিবিসি
  • পড়ার সময়: ৬ মিনিট

দিল্লিতে একটা কথা খুব শোনা যাচ্ছে- যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধে পাকিস্তান যেভাবে নিজেদের মধ্যস্থতাকারীর ভূমিকায় প্রতিষ্ঠিত করে ফেলল, তার ফলে ভারতকে কি কোনঠাসা করে দেওয়া হল?

ওয়াশিংটন আর তেহরানের মধ্যে মধ্যস্থতা করার জন্য ইসলামাবাদ যে দ্রুততার সঙ্গে এগিয়েছে, সেরকম তৎপরতা সাধারণত দেখা যায় না।

গত সপ্তাহে, পাকিস্তান ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫-দফার একটি শান্তি পরিকল্পনা পৌঁছে দিয়েছে এবং সব পক্ষের মধ্যে আলোচনার আয়োজন করার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে, যদিও সেই প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে।

আবার এই সপ্তাহেই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত নিরসনে পাঁচ-দফা শান্তি পরিকল্পনার জন্য চীনের সমর্থন চাইতে বেইজিংয়ে গেছেন।

পাকিস্তানের প্রতিবেশী এবং চির-প্রতিদ্বন্দ্বী ভারতের জন্য এই পরিস্থিতি যথেষ্ট অস্বস্তিকর। এই অস্বস্তি আরও তীব্র হয়েছে বর্তমানে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের কারণে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *