সাদা কালো ছবিতে খোঁপা করা সোনালী চুলের ইভা পেরন একটি চেয়ারে বসে হাসছেন। তার গায়ে কালো জামা এবং গলার কাছে বুকের ওপর সিল্কের একটি রুমাল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইভা পেরন

সতর্কবার্তা: এই রিপোর্টে এমন কিছু বিবরণ রয়েছে যা কারও কারও জন্য অস্বস্তির কারণ হতে পারে।

আর্জেন্টিনার আইকনিক ফার্স্ট লেডি ইভা পেরন, ১৯৫২ সালের জুলাই মাসে মারা যান। অনেকের কাছে তিনি ইভিটা নামেও পরিচিত ছিলেন।

তার মৃত্যুর ৬০ বছর পর, বিবিসি তার মরদেহের অদ্ভুত অন্তর্ধান এবং বিশ্বজুড়ে এর ১৬ বছরের দীর্ঘ যাত্রার দিকে ফিরে তাকিয়েছিল, তার ওপর ভিত্তি করেই এ প্রতিবেদন।

১৯৫২ সালের ২৬শে জুলাই ইভা পেরনের মৃত্যুর কয়েক ঘণ্টা পর, কাজে নেমে পড়েছিলেন ডক্টর পেদ্রো আরা।

প্রখ্যাত এই স্প্যানিশ অ্যানাটমিস্ট বা ব্যবচ্ছেদবিদকে আর্জেন্টিনার ফার্স্ট লেডির মরদেহ সেই একই উপায়ে সংরক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যেভাবে রুশরা তাদের নেতা লেনিন এবং স্ট্যালিনের দেহাবশেষ সংরক্ষণ করেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *