ডোরাকাটা গোলাপি পাজামা পরা এক তরুণী বিছানায় শুয়ে আছেন। তিনি সদ্য ঘুম থেকে উঠেছেন এমন ভঙ্গিতে চোখ ঘষছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঠিক সময়মতো ঘুম থেকে জেগে ওঠা অসম্ভব বলে মনে হতে পারে; কিন্তু এটা সম্ভব করে তুলতে যদি অ্যালার্মও সেট করতে না হয়?

ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেটা করে রাখা – এটা আমাদের অনেকের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু এটা না করেও কি ঠিক সময়মতো ঘুম থেকে ওঠার অভ্যাস করে ফেলা সম্ভব?

একসময় স্কুলজীবনের নিয়মিত রুটিন হয়তো একটি শরীরের ভেতর নির্ভরযোগ্য জৈবঘড়ি তৈরি করেছিল। কিন্তু পরবর্তী জীবনে সময়সূচি আরও বৈচিত্র্যময় হয়ে উঠলে আমরা ঘড়ি বা ফোনের অ্যালার্মের শব্দের ওপর আরও নির্ভরশীল হয়ে পড়তে পারি।

সঠিক সময়ে নিজে থেকেই ঘুম থেকে ওঠার জন্য শরীরকে প্রশিক্ষিত করা সুস্থতার জন্য নানা উপকার বয়ে আনতে পারে। এর মধ্যে রয়েছে সকালে ঝিমুনি কমানো থেকে শুরু করে মেজাজের উন্নতি।

ঘুমাতে যাওয়ার আগে এমন কিছু সহজ পরিবর্তন করা যায়, যা ঘুম থেকে ওঠাকে অনেক সহজ করে তুলতে পারে।

নিজের ছন্দ খুঁজে পাওয়া

শরীর ও মন ঠিকমতো কাজ করার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *