আগের ম্যাচে একপ্রকার অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানো। কিন্তু ওই টেস্ট জয়ের মাধ্যমে ওপার বাংলার টাইগাররা আরও একটা কাজ করে ফেলেছিলেন, সেটা হল অজিদের জাত্যাভিমানে আঘাত। যার প্রতিঘাত যে দ্বিতীয় টেস্টে আসবে, জানাই ছিল। সেই প্রতিঘাত আর সামলাতে পারলেন না টাইগাররা। মিচেল স্টার্কের আগুন পেসে পুড়ে ছারখার হয়ে গেল বাংলাদেশ। ম্যাকাইতে মাত্র দেড়দিনে এক ইনিংস-সহ ৫১ রানে হারল ওপার বাংলার টাইগাররা। দুই ম্যাচের সিরিজ শেষ হল ১-১ সমতায়।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তরতাজা অজি পিচে, দিনের শুরুতে স্টার্কের হাতে নতুন বল। এই ‘বিভীষিকা’ সামলানোর ক্ষমতা বাংলাদেশের ব্যাটারদের প্রথম ইনিংসেও ছিল না। দ্বিতীয় ইনিংসেও পারলেন না লিটন, শান্তরা। গতি, বাউন্স, সুইংয়ে প্রথম ইনিংসে মুশফিকুর রহিমদের ধ্বংস করতে স্টার্কের লাগে মাত্র ৪২ মিনিট। দ্বিতীয় ইনিংসে সময় কিছুটা বেশি লাগলেও ফলাফল একই। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তারা অলআউট হয়েছে ৯৫ রানে। এই প্রথম টেস্টের দুই ইনিংসেই একশো’র নিচে অলআউট হলো বাংলাদেশ।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
