শপথ নিচ্ছেন মন্ত্রীরা

ছবির উৎস, Md. Rakibul Hasan Rafiu/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, গত ১৭ই ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভার আকার আরো বড় করলো তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের দিন নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হয়েছে আরো পাঁচ জন নতুন সদস্য।

নতুন সদস্য যুক্ত হওয়ার পর বর্তমানে সরকারের মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৬ জন ও প্রতিমন্ত্রী ২৪ জন।

এছাড়াও মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রয়েছেন ১০ জন। আর প্রতিমন্ত্রী ও সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে রয়েছে আরো সাতজন।

এর আগে গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ছোট আকারের সরকার গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে ছয় মাস পরে সরকারের আকার আরো বেড়েছে।

গত ২২শে অগাস্ট সর্বশেষ মন্ত্রিসভায় রদবদলের পর দেখা গেছে, বড় বড় কোন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন একজন মাত্র মন্ত্রী। আবার কোন কোন ছোট মন্ত্রণালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও রয়েছেন দায়িত্বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *