ইরানের এক নারীকে কালো হিজাব ও বোরকা পরিহিত অবস্থায় হতাশ ভঙ্গিতে হাত উঁচু করে আছেন। পেছনের লাল ব্যাকগ্রাউন্ডে বোমা পড়ে ধ্বংস হওয়া ভবন এবং আকাশে ক্ষেপণাস্ত্রের ছবি রয়েছে।

ছবির উৎস, Getty Images

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এক মাসেরও বেশি সময় ধরে চলছে। অনেকেই এখন চিন্তা করছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি আরো বড় আকার ধারণ করে বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে?

এই যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, এতে অন্তত আরো বহু দেশ প্রভাবিত হয়েছে, যেমন- সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ওমান, আজারবাইজান, অধিকৃত পশ্চিম তীর, সাইপ্রাস, সিরিয়া, কাতার এবং লেবানন।

অনেকেই এখন প্রশ্ন তুলছেন, এই আঞ্চলিক সংঘাত কি পুরোদমে বিশ্ব যুদ্ধে রূপ নিতে পারে?

২০২৫ সালের ১৫ই জুন তেহরানে শাহরান তেল ডিপোতে ইসরায়েলের হামলার পর আকাশে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়।

ছবির উৎস, Stringer/Getty Images

ছবির ক্যাপশান, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় এবং তেল-গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্য করেও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

একটি যুদ্ধ কখন বিশ্বযুদ্ধে পরিণত হয়?

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের এমেরিটাস অধ্যাপক মার্গারেট ম্যাকমিলান, বিবিসির “গ্লোবাল স্টোরি” পডকাস্টে বলেছেন, “মানুষ সাধারণত মনে করে যুদ্ধ খুব পরিকল্পনা করে শুরু করা হয়, আর যারা যুদ্ধে যায় তারা জানে তারা কী করতে যাচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *