আটকের পর পুলিশের কার্যালয়ে আনার পর দুজনের এ ছবি তোলা হয়েছে বলে জানিয়েছে রংপুর ডিবি পুলিশ।  ছবির এ শার্টের মতো একটি শার্ট পরিহিত অবস্থায় ঘটনাস্থলে গিয়েছিলেন সেখানকার ডিবির উপ পুলিশ কমিশনার। এ নিয়ে নানা আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে।
ছবির ক্যাপশান, আটকের পর পুলিশের কার্যালয়ে আনার পর দুজনের এ ছবি তোলা হয়েছে বলে জানিয়েছে রংপুর ডিবি পুলিশ। ছবির এ শার্টের মতো একটি শার্ট পরিহিত অবস্থায় ঘটনাস্থলে গিয়েছিলেন সেখানকার ডিবির উপ পুলিশ কমিশনার। এ নিয়ে নানা আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে।

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চারজনের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের হাতে আটক দুই ব্যক্তিকে নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে, নানা প্রশ্নও তুলছেন কেউ কেউ।

বিশেষ করে আটককৃতদের একজনের গায়ের জামা এবং রংপুরেরই একজন পুলিশ কর্মকর্তার গায়ের জামা একই ধরনের- এমন ছবি অনেকেই শেয়ার করে কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে, পুলিশের জামা ওই ব্যক্তির গায়ে গেল কি করে।

ওই পুলিশ কর্মকর্তা রংপুর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেছেন, “ওই জামা রংপুরে আমিসহ আরও দুশো লোকের আছে। আমার শার্ট আমারই আছে। এ নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে”।

এদিকে পুলিশ জানিয়েছে, আটককৃত দুজন রবিবারই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া রবিবার রাতেই নিহতদের সৎকার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নিহত গণপতি চক্রবর্তীর পরিবার।

ওদিকে নিহতদের ময়না তদন্ত করা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. বাবলু কিশোর বিশ্বাস আজ স্থানীয় সাংবাদিকদের বলেছেন, প্রাথমিকভাবে তাদের কাছে মনে হয়েছে যে গণপতি চক্রবর্তীসহ চার জনকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *