একটি রেল-সুড়ঙ্গে ছয় জন, প্রতীকী ছবি

ছবির উৎস, PRAKASH SINGH/AFP via Getty Images

ছবির ক্যাপশান, মাটির নিচ দিয়ে প্রায় ৪০ কিলোমিটর দীর্ঘ রেল-সুড়ঙ্গ তৈরি হবে ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছ দিয়ে – প্রতীকী ছবি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাকি দেশকে সংযুক্ত করে রেখেছে যে সরু ভূখণ্ড, যেটা ‘চিকেন্স নেক’ বা ‘শিলিগুড়ি করিডর’ নামেও পরিচিত, সেখানে মাটির নিচে সুড়ঙ্গ কেটে রেললাইন বসানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে ভারত। অন্যদিকে আসামে, ব্রহ্মপুত্র নদের নিচ দিয়েও সুদীর্ঘ এক সুড়ঙ্গপথের পরিকল্পনা অনুমোদন করেছে ভারত সরকার।

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার তিন মাইল হাট থেকে শিলিগুড়ি শহর হয়ে ১১ কিলোমিটার দূরের রাঙাপাণি পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতর দিয়ে রেললাইন বসানো হবে।

উত্তর পূর্ব রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা বলছেন, “প্রকল্পটি প্রস্তুত করা হয়েছে, তবে চূড়ান্ত অনুমোদন এখনো আসেনি”।

তবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের কেন্দ্রীয় বাজেটের পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই প্রকল্পটির বিষয়ে প্রথম জানিয়েছিলেন। তাই ধরে নেওয়া যেতে পারে এই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পাওয়া এখন সময়ের অপেক্ষা।

ভূ-কৌশলগতভাবে ভারতের কাছে অতি গুরুত্বপূর্ণ এই ‘চিকেন্স নেক’ বা শিলিগুড়ি করিডোর। এই অংশটি গড়ে মাত্র কুড়ি কিলোমিটার চওড়া। পাশেই বাংলাদেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *