বাংলাদেশে এ বছর পাটের ফলন ভালো হয়েছে

ছবির উৎস, Anadolu via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে এ বছর পাটের ফলন ভালো হয়েছে

    • Author, রাকিব হাসনাত
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের চর রলাকাটার পাট চাষি গাটু শেখ বিবিসি বাংলাকে বলছেন তাদের এলাকায় এবার পাটের বেশ ফলন হয়েছে এবং তার আশা তিনিসহ যারা পাট চাষ করেছেন তারা বেশ ভালো টাকা আয় করবেন।

কিন্তু এর মধ্যেই জেলার কিছু এলাকায় বাজারে পাটের সরবরাহ হুট করেই কম দেখা যাচ্ছে। ফলে জেলার বড় একটি পাটের বাজারে বিক্রি বেশ কমে গেছে বলে স্থানীয়রা বলছেন।

কুড়িগ্রামের পাটের সবচেয়ে বড় বাজার যাত্রাপুর হাটে সম্প্রতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নদীপথে পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যাচ্ছে পাট এবং সে কারণে ওই বাজারে এবার পাটের আমদানি খুবই কম।

আবার সীমান্ত এলাকায় মধ্যসত্ত্বভোগীরা হাটের চেয়ে তুলনামূলক বেশি দামে পাট কিনে ভারতে পাচার করছেন এমন অভিযোগও উঠছে।

ঢাকায় পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ নূরুল বাসির বিবিসি বাংলাকে বলেছেন, অভিযোগটি কয়েক মাস আগেই তারা পেয়েছেন এবং মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই বর্ডার গার্ডকে চিঠিও দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *